Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় খন্দকার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বালুরচর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। স্বাগত বক্তব্য রাখেন খন্দকার আনোয়ার জাহিদ আকাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনিষা আহমেদ। খন্দকার ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন খন্দকার মাশরুরোল হক সাজিদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার রোকনুজ্জামান উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম-সদস্য সচিব আবু রায়হান আল বেরুনী, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালুরচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন ও এরশাদুজ্জামান আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে অতিথিরা ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।