Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাসিকের পূবাইল অঞ্চলে ৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) পূবাইল অঞ্চলে আটটি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে এসব উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সরকার দ্রুতগতিতে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে এবং জনগণের কল্যাণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, সিটি কর্পোরেশন সবসময় নাগরিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নগরবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কোনো নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।