Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিষধর সাপের দংশনে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় শয়নকক্ষে বিষধর সাপের দংশনে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ শয়নকক্ষে থাকা অবস্থায় রাকিবুলকে একটি বিষধর সাপ দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি সাপে দংশনের ঘটনায় ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।