Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মশিউর রহমান

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জুলাই ২০, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হেমায়েত খানের হাউজ-চরপাড়া সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।

প্রকল্পের আওতায় ওই এলাকায় ১,০০০ মিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফ অ্যান্ড সন্স।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুর রহমান নাসির, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী, বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন, উপজেলা এনসিপির সমন্বয়ক এফ. এম. জুয়েল, বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা নেয়ামত শেখ, সেক্রেটারি মো. রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সাহিদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।