Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে শিক্ষক রাজন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

কালকিনি ও ডাসার প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১৫৮ নম্বর চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্বশত্রুতা ও স্থানীয় বিরোধের জেরে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, “শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।”

এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।