Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে অভিযানে ১,৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাঙাসিয়া হাওরে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের নেতৃত্বে এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনের সহযোগিতায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল উপজেলা সদরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।