Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর হাসপাতালে নারী চোরচক্রের দৌরাত্ম্য, হাতেনাতে আটক ৬ নারী

মেহেরপুর প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান সামগ্রী চুরির অভিযোগের মধ্যে এবার হাতেনাতে ছয় নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু বিভাগে এক রোগীর ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন চুরির সময় তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধলা গ্রামের রানী খাতুন অসুস্থ শিশুকে নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। চিকিৎসকের চেম্বারের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন নারী তাকে ঘিরে ধরে। সুযোগ বুঝে তারা তার ব্যাগ থেকে নগদ টাকা নিয়ে নেয়। পরে মোবাইল ফোন চুরির চেষ্টা করলে রানী খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে হাসপাতালের নিরাপত্তাকর্মী, রোগীর স্বজন ও উপস্থিত লোকজন ছয় নারীকে আটক করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

হাসপাতালের একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, বোরকা পরিহিত কয়েকজন নারী দীর্ঘদিন ধরে হাসপাতালের আউটডোর, টিকিট কাউন্টার, শিশু বিভাগ ও মহিলা ওয়ার্ডে রোগীর স্বজন সেজে ঘোরাফেরা করেন। ভিড়ের সুযোগে তারা ব্যাগ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে দ্রুত সরে পড়েন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে আটক নারীরা জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং হাসপাতালকেন্দ্রিক কোনো সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।