Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বাসের ধাক্কায় যুবদল নেতা ও তাঁর স্ত্রী আহত, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

Link Copied!

জুলফিকার বাবলু,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-মাদারগঞ্জ সড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মাদারগঞ্জ-জামালপুর সড়কের ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মোখলেছুর রহমান জানান, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার (২২ জুলাই) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সকাল-সন্ধ্যা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পরে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়।

নেতাকর্মীরা আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের দাবি জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়ের বক্তব্য জানার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।