Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু

Link Copied!

মো.রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।

শনিবার (২৫ জুলাই) উপজেলা শহীদ মিনার চত্বর এবং মেলান্দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ কমপ্লেক্সসংলগ্ন মাদরাসাতুস সুন্নাহ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় তিনি বৃক্ষরোপণের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি ফ্রন্ট নিউজ-এর সম্পাদক ও প্রকাশক মো. মেহেরউল্লাহ, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জাসদ নেতা আলমগীর মোহাম্মদ শাহজালাল, হলিমিশন স্কুলের প্রতিষ্ঠাতা আবু সায়েম, মেলান্দহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আজাদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিষ্টার, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মিশুক, ছাত্রনেতা তানভীরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের কর্মসূচিকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।