Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদ আহমেদ পাভেল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহিদ আহমেদ পাভেল।

গত ২৬ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহিদ আহমেদ পাভেলকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

জাহিদ আহমেদ পাভেল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসা বাড়ির মণ্ডল পরিবারের সন্তান। তিনি বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর মরহুম রিয়াজুল ইসলাম মণ্ডলের নাতি এবং হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মরহুম এ. কে. শফিউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদ আহমেদ পাভেল বলেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে এতদিন বিদ্যালয়ের কার্যক্রমে সরাসরি সময় দিতে পারেননি। এখন দায়িত্ব পাওয়ায় সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়টির সঙ্গে তাঁর পরিবারের আত্মিক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, জাহিদ আহমেদ পাভেল একজন শিক্ষানুরাগী, দানশীল ও সফল ব্যবসায়ী। শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, জাহিদ আহমেদ পাভেলের সভাপতি হিসেবে মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।