Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই: চক্রের দুই সদস্য কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২২ জুলাই ইজিবাইক চালক হাসান বেপারীকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ২৬ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং কান্দাবাড়ী গ্রামের মো. শিপন শেখ (২৮)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা আরও জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে চালকদের খাবার বা পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করার পর অটোরিকশা ও ইজিবাইক ছিনিয়ে নিতেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।