Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে খোলা ট্রাকে ভেজা বালু, ৬ ট্রাক জব্দ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
অক্টোবর ৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রিপল ছাড়া খোলা ট্রাকে ভেজা বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এতে মহাসড়কে বালু পড়ে ধুলাবালি সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার মহাসড়ক থেকে ট্রাকগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। জব্দ করা ট্রাকগুলো উপজেলা কোর্ট চত্বরে রাখা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, খোলা অবস্থায় ও ত্রিপল ছাড়া ভেজা বালু পরিবহনের কারণে সড়কে বালু পড়ে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন করা যাবে না।

তিনি আরও বলেন, সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিয়ম অমান্য করে বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ট্রাকের মালিকপক্ষ এলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন চাতাল থেকে ত্রিপল ছাড়া ও ভেজা বালু ড্রাম ট্রাকে করে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় নেওয়া হয়। পথে সড়কে বালু পড়ে ধুলাবালি সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

এদিকে দৌলতদিয়া ঘাট এলাকায় সরকারি-বেসরকারি জায়গা দখল করে প্রভাবশালীদের বালুর চাতাল তৈরির অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের সতর্কতার পরও অনেকে নিয়ম না মেনে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বালু পরিবহন ও অবৈধ চাতালের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।