Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ

কয়রা(খুলনা )প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা )প্রতিনিধি

খুলনার কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের নিয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সামগ্রী, চেক ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কয়রার আয়োজনে ঐতিহ্যবাহী বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনা বিভাগের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি খুলনার উপপরিচালক মো. কামরুজ্জামান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান এবং কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তনয় কুমার পাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন, অভিভাবিকা কল্যাণী মন্ডল এবং শিক্ষার্থী কানিজ ফারজানা হিরা ও জয়া মৃধা।

পরে প্রশিক্ষণ সামগ্রী ও চেক এবং অংশগ্রহণকারীদের মধ্যে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিআরডিবি কয়রা উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।