Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন রুয়েটের ৭ সাবেক শিক্ষার্থী

রুয়েট প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ সালের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত সাবেক শিক্ষার্থী। এর মধ্যে ২০১৯ সালে তিনজন, ২০২০ সালে একজন এবং ২০২১ সালে তিনজন মনোনীত হয়েছেন।

ইউজিসির প্রকাশিত চূড়ান্ত তালিকায় ২০১৯ থেকে ২০২১ সালের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন। রুয়েটের সাতজনের মধ্যে ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহীনুর আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান এবং তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের মো. মায়েনুল ইসলাম। তারা ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৪–১৫ শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের তামান্না সুলতানা স্বর্ণা। আর ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৩–১৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী, পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।

রুয়েট সূত্রে জানা যায়, মনোনীত সাত শিক্ষার্থীর অধিকাংশই বর্তমানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। মো. শাহীনুর আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনে পিএইচডি করছেন। জাহিদ হাসান রুয়েটের সহকারী অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে অধ্যয়ন করছেন। মিফতাহুল মবিন চৌধুরী রুয়েটের সহকারী অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।

অন্যদিকে মহিউদ্দিন আহমেদ, সুমাইয়া তাবাসসুম, মো. মায়েনুল ইসলাম ও তামান্না সুলতানা স্বর্ণা রুয়েটের সংশ্লিষ্ট বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ইউজিসির তথ্য অনুযায়ী, তিন বছরে মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে রুয়েটের সাতজন রয়েছেন, যা মোট সংখ্যার প্রায় ১ দশমিক ৪৯ শতাংশ। একই তালিকায় বুয়েটের ১১, চুয়েটের ৮, কুয়েটের ৬ এবং ডুয়েটের ৬ শিক্ষার্থী স্থান পেয়েছেন।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ইউজিসির প্রবর্তিত জাতীয় পর্যায়ের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে আবেদন যাচাই-বাছাই শেষে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।