Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ১৮৪ পদে প্রায় দুই হাজার আবেদন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ১৮৪টি পদের বিপরীতে প্রায় দুই হাজার আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার (২৯ জুলাই) প্রার্থীদের সনদ যাচাই-বাছাই, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট ১ হাজার ৭৭২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সুপারভাইজার পদে ১৫ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ১৬৯ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া সুপারভাইজার পদে ২ জন ও তথ্য সংগ্রহকারী পদে ১৯ জনকে রিজার্ভ তালিকায় রাখা হবে।

নিয়োগের যোগ্যতার মধ্যে রয়েছে— ন্যূনতম এসএসসি বা সমমান (পদভেদে স্নাতক) পাস, কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোন পরিচালনায় দক্ষতা, মোবাইল অ্যাপ ব্যবহারে পারদর্শিতা, মাঠপর্যায়ে কাজ করার শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড কার্যক্রম। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

আগামী ৭ আগস্টের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।