Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জুলাই আন্দোলন স্মরণে র‍্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বক্তা বক্তব্য দেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আল আমিনের সভাপতিত্বে এবং গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শহিদুল ইসলাম সানী, সাবেক ছাত্রদল সভাপতি সরকার রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্য এবং আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। তারা আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।