Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান, অবৈধ দুই ড্রেজার মেশিন ধ্বংস

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন এবং ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এতে আশপাশের আবাদি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুটি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়। একই সময় নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, “ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বা মাটি কাটা চলতে দেওয়া হবে না। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায়ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানকালে কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।