Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছতা ও নিরপেক্ষ শাসন নিশ্চিত হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: এমপি বাবুল

Link Copied!

মো.রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষ প্রশাসন। রাষ্ট্র পরিচালনায় এসব মূল্যবোধ নিশ্চিত করা না গেলে জনগণের আস্থা দুর্বল হয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি বাবুল বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। তিনি বলেন, সরকার যদি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, “আমরা যদি গণতন্ত্রকে সুসংহত করতে পারি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অতীতের অগণতান্ত্রিক রাজনীতির পুনরাবৃত্তির সুযোগ থাকবে না। জনগণের আস্থাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।”

এমপি বাবুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।