Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাদলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মো. আব্দুল কাহার আহমেদ মজুমদারের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনালে দোঘর ও গুলবাহার গ্রামের যুবকদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে দোঘর গ্রামের দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। তিনি তরুণদের উৎসাহ দিতে খেলায়ও অংশগ্রহণ করেন।

খেলা শেষে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে সম্পৃক্ত করার প্রচেষ্টাকে এলাকাবাসী সাধুবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।