ফেনী প্রতিনিধি
ফেনী সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

