Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ১৫ শয্যার আধুনিক হাসপাতালের উদ্বোধন

ফেনী প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ১৫ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে পৌর শহরের পশ্চিম বাজারে রুহুল আমিন ভূঞা টাওয়ারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

হাসপাতালের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ভূঞার সভাপতিত্বে এবং পরিচালক ও পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, পরিচালক ও পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, পরিচালক কাজী শিহাব উদ্দিন, মাওলানা মোশররফ হোসেন, আবু বক্কর ছিদ্দিক মানিক ও হাফেজ বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সোনাগাজীতে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাসেম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।