Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে সীমান্তবর্তী এলাকার বনের ভেতর থেকে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় ছোট গজনী এলাকার বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল মদ জব্দ করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যায় পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।