Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে প্রায় ১২০টি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রোববার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে ট্রলারযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুগড়ার বিল, রাজারামপুরসহ বিভিন্ন এলাকায় পানিতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জহিরুল ইসলাম। এ সময় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ছোট মাছ ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ এসব জালের ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট তৈরি হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।