Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

ফেনী প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫৬ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগের একজন ক্যাডেট জিপিএ-৪.২৮ অর্জন করেছেন।

এর আগে গত বছরও প্রতিষ্ঠানটির ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিলেন।

সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।

অধ্যক্ষ বলেন, চমৎকার ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের নিরলস অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজে অনুসৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতিবছর একাডেমিক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে স্বল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব।

অধ্যক্ষ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে কলেজের পক্ষ থেকে ক্যাডেট ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ক্যাডেট কলেজে সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।