Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ভিমরুলের কামড়ে আহত শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ভিমরুলের কামড়ে মেহের জাহান তাসনিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাসনিয়া সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম ছাড়াইতকান্দি গ্রামের চৌকিদার বাড়ির নুর আলম মামুনের মেয়ে।

নিহত শিশুর বাবা নুর আলম মামুন জানান, গত শনিবার (৮ আগস্ট) বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে গেলে বেশ কয়েকটি ভিমরুল তাসনিয়াকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

বাড়িতে নেওয়ার পর তাসনিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন রোববার (৯ আগস্ট) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় নামাজে জানাজা শেষে তাসনিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।