Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য চাষে বিশেষ অবদানে সম্মাননা পেলেন শিবগঞ্জের আল মামুন

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সফল মৎস্যচাষি মো. আল মামুন।

রোববার (১৬ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কার্পজাতীয় মাছ উৎপাদনে সফলতার স্বীকৃতিস্বরূপ আল মামুনের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন-সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

জানা গেছে, সম্মাননা পাওয়া মো. আল মামুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে। তিনি শাহবাজপুর একতা মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।

দীর্ঘ ২৫ বছর ধরে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শতাধিক পুকুরে কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ সফলতার সঙ্গে চাষ করে আসছেন। মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য এর আগেও উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন তিনি।

সম্মাননা পাওয়ায় আল মামুন বলেন, মৎস্য চাষে দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাকে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মৎস্য খাতে আরও অবদান রাখতে চান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।