Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ইলিয়াস হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাগোলা স্টেশনের আনুমানিক ২৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে ইলিয়াস হোসেনের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ওই তরুণীকে বিয়ের জন্য ইলিয়াস পরিবারের কাছে আগ্রহ প্রকাশ করলেও পারিবারিক কারণে বিয়ের বিষয়টি বিলম্বিত হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে সন্ধ্যায় শাহাগোলা স্টেশন এলাকায় ইলিয়াসকে বোরকা পরিহিত এক তরুণীর সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে ওই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র আরও জানায়, মৃত্যুর প্রায় ২২ ঘণ্টা আগে ইলিয়াস তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘আজ তার জীবনের শেষ দিন’ উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে ওই স্ট্যাটাসের সঙ্গে আত্মহত্যার ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এরপর সন্ধ্যায় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস শাহাগোলা স্টেশন অতিক্রম করার সময় ইলিয়াস ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন। স্থানীয়দের ধারণা, ঘটনার আগে ইলিয়াসের সঙ্গে থাকা ওই তরুণীর পরিচয় জানা গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।