Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবের পুনর্নির্বাচনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আবুল হোসেন খান এমপির নির্দেশনায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান।

জরুরি সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা নাসির জোমাদ্দার, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, দানিসুর রহমান লিমন, গোলাম মোস্তফা, বায়েজিদ বাপ্পি, এসএম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, সৌরভ খানসহ প্রেসক্লাবের সদস্যরা।

সভায় প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবং সাত সদস্যের গঠনতন্ত্র প্রস্তুত উপ-কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।