Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উল্টে গেল বালুবোঝাই ট্রাক

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক আইল্যান্ডের ওপর উল্টে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বায়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বালুবোঝাই ড্রাম ট্রাকটি আইল্যান্ডের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠে যাওয়ায় বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে যায়। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ট্রাক থেকে বালু সরানোর ব্যবস্থা করে। এরপর রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।