Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় আহসান উল্লাহ স্মারক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “আত্রাই অঞ্চল প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এলাকার মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিকে বেগবান করতে দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষার বিকল্প নেই। মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

তিনি আরও বলেন, নদী ও বিলের মাছের বংশবৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

সভায় আত্রাই উপজেলার মাছের আড়তদারদের ডিজিটাল মিটার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আড়তে মাছ বিক্রি করতে আসা চাষি বা বিক্রেতাদের কাছ থেকে যেন ৪০ কেজির বেশি মাছ নেওয়া না হয়, সে বিষয়ে আড়তদারদের সচেতন ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আত্রাইয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার ঘটাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।