Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষক ও তার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন বেপারী কাসেমাবাদ গ্রামের বাসিন্দা এবং গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক।

 

আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে ও তার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, ডাকাতরা মোবাইল ফোন নিয়ে গেলেও ফোনের সিম খুলে রেখে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও মেয়ের গলায় রামদা ধরে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।