Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় মসজিদের ভেতরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত মামুনুর রশিদ মামুন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত মামুনুর রশিদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। গত ১৫ আগস্ট ভোরে ফজরের নামাজের সময় শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে তাঁর শ্যালক ইসমাইল হোসেনের বিরুদ্ধে।

স্থানীয়রা গুরুতর আহত মামুনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে ইসমাইল হোসেন হাঁসুয়া হাতে মসজিদের বাইরে অবস্থান করছিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালান। হাঁসুয়ার আঘাতে মামুন গুরুতর আহত হলে ইসমাইল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামুনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামুন ও ইসমাইলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের ভাষ্য, কয়েক বছর আগে ইসমাইল মাদকসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তাঁর স্ত্রীর সঙ্গে মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে আগেও মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয়দের দাবি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘মসজিদের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ব্যক্তি মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।