নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ, তাতু, তাজু, প্লাবন, তুহিন, নূর নবী, শিমুল, সৌরভ, কৌশিক, মুন্নাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম।

