Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারি কলেজের কর্মচারী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ইয়াবা কিনতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামে এক কলেজ কর্মচারী। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার মাইনুর হাসান মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে খুলনার দাকোপ উপজেলার লাউডোবায় কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলযোগে ফিরছিলেন মাসুম। পথে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একদল যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।

ইয়াবা উদ্ধারের পর সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা মাসুমকে গণধোলাই দেয়। পরে জনতার হাত থেকে রক্ষা পেতে তিনি নিজের মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে এ ঘটনায় অভিযুক্ত মাইনুর হাসান মাসুমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।