Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘শাহাজালাল বেকারি’কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সদর উপজেলার তরমুগরিয়া বাঁশতলা এলাকার বেকারিটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার, মেঝেতে খাদ্যপণ্য রাখা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং পণ্যের যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়ম ও অপরাধের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করলে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী শাহাজালাল বেকারিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।