Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো: ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

ফরিদপুর প্রতিনিধি 
অক্টোবর ১৪, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়ম ও চিকিৎসাসেবার চরম অব্যবস্থাপনার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালটিতে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি উন্নত ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন অব্যবহৃত থেকে বর্তমানে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অভিযান শেষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের ৮ সদস্যের একটি বিশেষ দল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে ক্রয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হয় এবং দীর্ঘদিনের অব্যবহৃত সরঞ্জাম চিহ্নিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, জনবল সংকট ও সদিচ্ছার অভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করতে সংগৃহীত তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালের সরঞ্জাম কেনাকাটা, ওষুধ সরবরাহ ও অন্যান্য অনিয়মের বিবরণ তুলে ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে দ্রুতই একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেশ করা হবে। কড়া ব্যবস্থা গ্রহণের সুপারিশও থাকবে প্রতিবেদনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।