Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতা মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোরে হাওরে থাকা একটি বোটে এ ঘটনা ঘটে। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মনিরুজ্জামান মিয়া বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মোবাইল ফোনে জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে হাওরের বোটে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। পরে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরুজ্জামানের বোনজামাই ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা জানান, মরদেহ নিয়ে তারা গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার রাত ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে মনিরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরনদীতে শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে স্থানীয় মানুষের কাছে পরিচিত ও প্রিয় এই ব্যক্তির মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।