আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ভেজালবিরোধী অভিযানে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গৈলা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।
অভিযানে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে বিমল স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হাবিব স্টোরকে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজ নামের সার বিক্রির প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা এবং মায়ের দোয়া স্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।

