Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে বিলাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চকউজাল গ্রামে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিলাশ ওই গ্রামের মনো মণ্ডলের ছেলে। তিনি পাহাড়পুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বিলাশ মানুষের সঙ্গে তেমন মিশতেন না এবং কথাবার্তাও কম বলতেন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যান তিনি। পরে রাতের কোনো একসময় বাড়ির পাশের একটি আমগাছের ডালে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।