Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের যৌথ উদ্যোগে কালকিনিতে ইউএনও সাইফ উল আরেফীনকে বিদায়ী সংবর্ধনা

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় উপলক্ষে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ কালকিনি উপজেলার উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে ইউএনও সাইফ উল আরেফীনের ভূমিকার প্রশংসা করেন। দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের কথাও স্মরণ করেন তারা।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিদায়ী ইউএনওর হাতে যৌথ শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও সাইফ উল আরেফীন বলেন, “কালকিনির সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে এখানকার সাংবাদিকসমাজ সবসময় বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করে প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। সাংবাদিকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমার পেশাগত জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে কালকিনি মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের নতুন কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।