Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ৫০ হাজার টাকা জরিমানা

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে হাসান বশরি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে হাসান বশরি বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা সার সংগ্রহ করে অনুমোদনহীন একটি গুদামে মজুদ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীনভাবে সার মজুদের অপরাধে হাসান বশরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রিত সারের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীনভাবে কেউ সার পরিবহন, মজুদ বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি নিয়ম মেনে সার পরিবহন, সংরক্ষণ ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।