Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের অভিযোগ ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: কালীগঞ্জ বিএনপি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (২৯ আগস্ট) দেওয়া এক প্রতিবাদলিপিতে দলটির নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি কালীগঞ্জের স্থানীয় বাসিন্দা নন। বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করে ওই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ ওই প্রচারণায় ইন্ধন দিচ্ছে বলেও তারা দাবি করেন।

অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ বলেন, অভিযোগকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই, মানববন্ধনের উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকতা অনুসন্ধান এবং প্রচারিত অভিযোগের পাশাপাশি ভিডিও ও ছবি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান।

নেতৃবৃন্দ বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।