Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিশ্বশান্তি কামনায় ২৪ প্রহরব্যাপী মহানাম ও লীলা কীর্তন উৎসব শুরু

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

বিশ্বশান্তি, সর্বজীবের কল্যাণ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে ৮ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব।

পূর্ব দাসপাড়া, রঘুনন্দনপুর ও শোভারামপুর এলাকার স্থানীয় ভক্তদের উদ্যোগে স্বর্গীয় দুলাল চন্দ্র দাসের বাসভবন সংলগ্ন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ ও শ্রীঅঙ্গণে এ ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব প্রবর্তিত নাম সংকীর্তনের মূল ভাবধারা ধারণ করে মানবজাতির মুক্তি, দুঃখ-দারিদ্র্য বিমোচন, দেশে শান্তি-সমৃদ্ধি এবং মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করতেই প্রতিবছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের কর্মসূচি শুরু হয় গত ২২ আগস্ট শ্রীশ্রী সত্যনারায়ণ ও শ্রীশ্রী শনিদেবের পূজার মধ্য দিয়ে। ২৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, মাদারীপুর, সাতক্ষীরা ও মাগুরার খ্যাতিমান পাঠকদের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শ্রীমদ্ভাগবত পাঠ।

আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার অরুণোদয় থেকে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

এরপর ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হবে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। এতে ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান কীর্তন শিল্পীরা অংশ নেবেন।

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, মহাপ্রভুর ভোগ আরাধনা এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

আয়োজক কমিটির সভাপতি দীপক দাস ও সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস (পলাশ) জানান, ধর্মীয় এ উৎসবে সব ধর্মাবলম্বী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।