Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম, বরিশালে রেফার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহআলম হাওলাদার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

আহত শাহআলমের অভিযোগ, তিনি ৮৩ শতাংশ জমি বিক্রির জন্য ক্রেতার কাছ থেকে বায়না বাবদ ৫ লাখ টাকা নিয়েছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই টাকা নিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় পেছন থেকে স্থানীয় রুমান, দীন ইসলাম ও তহিদ নামে তিন ব্যক্তি কাঠের লাঠি দিয়ে তার ওপর হামলা চালান। তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

শাহআলম আরও অভিযোগ করেন, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় তাকে মারধর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, তিনি ব্যক্তিগত কাজে কলাপাড়ায় ছিলেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পলি সাহা বলেন, শাহআলমের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বিশেষ করে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।