Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষক মফিজ হত্যা: স্ত্রী ও বেয়াই গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৩০, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতী গ্রামের কৃষক মফিজ মোল্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ফাতেমা বেগম নিহত মফিজ মোল্যার স্ত্রী। অপর আসামি মশিয়ার রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের মধ্যে ঝগড়া হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় শনিবার রাতে নিহত মফিজ মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় তাঁর মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটির নম্বর-২৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কৃষক মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বামীর সঙ্গে বিরোধের জেরে ফাতেমা বেগম মশিয়ার রহমানকে সঙ্গে নিয়ে মফিজ মোল্যাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “নিহত মফিজ মোল্যার মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।