Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওসি শাহীন’র মতবিনিময়

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওসি শাহীন বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

ওসি শাহীন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।