Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন-উর-রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নজরুল বর্ষের উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান পরিবেশন করেন। এতে উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অতীতে দেখেছি, তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আজও আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।