Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা সমন্বয়ক এম এ সালামসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।

আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরের সামনে থেকে নানা বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।