Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে চুরি করতে গিয়ে মোবাইল ফোন ফেলে পালালো চোর

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোবাইল ফোন ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে এক চোরের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কায়ামারী গ্রামের মো. আলাউদ্দীন (৬৪) দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলাউদ্দীনের নাতি নাঈম (১৫), মেয়ে আলেয়া খাতুন ও স্ত্রী শিরিনা খাতুন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। পরে ঘরে ফেরার সময় মোবাইল ফোনের আলোতে বাড়ির স্টোররুমের টেবিলের নিচে মানুষের পা দেখতে পান তারা।

বিষয়টি দেখে পরিবারের সদস্যরা চিৎকার করলে অন্যরা এগিয়ে আসেন। এ সময় স্টোররুম থেকে বের হয়ে ওই ব্যক্তি বাড়ির দেয়াল টপকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দেয়াল টপকে পালানোর সময় ওই ব্যক্তির ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে যায়। পরে ফোনটি উদ্ধার করে পুলিশকে দেওয়া হয় বলে জানা গেছে। ফোনটিতে ০১৮২৩-৭৫২৪৭৫ নম্বরের একটি সিম ছিল।

এদিকে, এর আগের রাতেও আলাউদ্দীনের প্রবাসী ভাতিজা আব্দুর রশীদের বাড়ির বারান্দার গ্রিল কেটে চুরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনটি যাচাই-বাছাই করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।