Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নবাগত ইউএনওকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে কচুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে নবাগত ইউএনও আমির সালমান রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য দেন কচুয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সদস্যসচিব শাওন সরদার, সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব জামাল হাওলাদার এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি আউয়াল শিকদার।

মতবিনিময়কালে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কচুয়ার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং তরুণ ও যুবসমাজের কল্যাণে ছাত্রদলের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলার প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নবাগত ইউএনও আমির সালমান রনি ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করবে। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তরুণ সমাজ ও ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এ সময় কচুয়া উপজেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।